Main Menu

কমলগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে চাল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় সম্প্রতি ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে জিআর এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল ৫টায় কমলগঞ্জ পৌরসভার কার্যালয়ে ক্ষতিগ্রস্থ লোকদের মধ্যে জিআর এর চাল তুলে দেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী। বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. রমুজ মিয়া, পৌর আওয়ামীলীগের সম্পাদক বখতিযার খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সানোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ৩৫০ জন লোকের মধ্যে ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed