Main Menu

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন ৬ মে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় আগামী ৬ মে শুক্রবার কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
গত জানুয়ারি মাসে ক্লাবের সাধারণ সভায় গৃহিত সিদ্ধান্ত মোতাবেক স্থগিত হয়ে যাওয়া নির্বাচন নিম্ন বর্ণিত তপশিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তপশিল মোতাবেক মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আগামী ২০ ও ২১ এপ্রিল বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে।
মনোনয়নপত্র জমা দেয়া হবে ২৩ এপ্রিল শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই ২৪ এপ্রিল রবিবার। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৭ এপ্রিল বুধবার বিকাল ৬টায়। ভোট গ্রহণ ৬ মে শুক্রবার বেলা ২টা হতে ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফল প্রকাশ করবেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একে এম শমিউল আলম, নির্বাচন কমিশনারদ্বয় যথাক্রমে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা ও সুজনের সিলেট কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

Share





Related News

Comments are Closed