Main Menu

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭

স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত মারা গেছেন ৩০৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

 

Share





Related News

Comments are Closed