সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার মজুমদারপাড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম তুহিন আহমদ (১৮)। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে পরিবারের সঙ্গে মজুমদারপাড়ার একটি কলোনিতে ভাড়া থাকতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুহিনের স্ত্রী উপশহর সাদারপাড়া এলাকা থেকে বাসায় ফিরে ঘরের ভেতর তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি স্থানীয়দের সহায়তায় শাহপরাণ (রহ.) থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Related News
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে: মামুনুল হক
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিRead More
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদমান রহমান নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)Read More



Comments are Closed