ফটো সাংবাদিক দুলালের বাসায় চুরিতে জামায়াতের উদ্বেগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক দুলাল আহমদের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। একই সঙ্গে নগরীসহ সারাদেশে খুন-খারাবি, চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানান তিনি।
রোববার (৯ আগস্ট) সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ডহর এলাকায় ফটো সাংবাদিক দুলাল আহমদের বাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধ কর্মকাণ্ড ক্রমশ বেড়েই চলেছে। সিনিয়র সাংবাদিক দুলাল আহমদের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনার এক সপ্তাহ হতে চললেও চোরদের শনাক্ত কিংবা চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি প্রশাসন। এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। তার ব্যবহৃত মোবাইলের আইএমইআই নাম্বার দেয়ার পরও মোবাইলটি উদ্ধার করতে না পারার বিষয়টি সন্দেহজনক। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সহজেই এটি উদ্ধার করতে পারার কথা। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবিলম্বে চোরচক্রকে গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণের কারণে সঠিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে না। যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়ায় যোগ্য কর্মকর্তারা দায়িত্ব পাচ্ছেন না। ফলে প্রশাসনের সর্বস্তরে অস্থিরতা বিরাজ করছে। যোগ্য কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিক দুলাল আহমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের কোতোয়ালি পশ্চিম থানা সেক্রেটারি পারভেজ আহমদ, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হাকীম, ডহর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি খালেদ আহমদ, সমাজসেবী রুহেল আহমদ, শফিকুর রহমান, আব্দুর রাজ্জাক, বিপ্লব আহমদ লাভলু, নাঈম আহমদ ও ডা. মোবারক হোসাইন প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমা ইউএনও কার্যালয়ে তালা দিল যুবদল–ছাত্রদল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধানRead More
ফটো সাংবাদিক দুলালের বাসায় চুরিতে জামায়াতের উদ্বেগ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক দুলাল আহমদের বাসায় দুর্ধর্ষ চুরিরRead More



Comments are Closed