সিলেটে এম ডব্লিউ ফাউন্ডেশনের সেলাই মেশিন ও নতুন রিক্সা বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাহ মহল্লায় এম ডব্লিউ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল পরিবারকে সচ্ছল করার লক্ষ্যে সেলাই মেশিন ও নতুন রিক্সা বিতরণ করা হয়েছে।
গত ২৬ জুন শুক্রবার সন্ধ্যায় সেলাই মেশিন ও রিক্সা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল পরিবারকে সচ্ছল করতে এম ডব্লিউ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমগুলো প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিসহ সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। তিনি বলেন, শুধু দান-অনুদান নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই দারিদ্র্য বিমোচনের সবচেয়ে কার্যকর উপায়। সেলাই মেশিন ও রিক্সা গ্রহণের মাধ্যমে সুবিধাভোগী পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়ে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও এম ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, অর্ণব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইয়াহিয়া আহমদ, পায়রা সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা জাফর সাদেক ননী, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলী মোস্তফা মিসকাতুন নূর, জালালী সমাজ কল্যাণ সংঘের সভাপতি আখতার হোসেন বেলাল।
এম ডব্লিউ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল মাহমুদ নাকিব খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ শাহেদ বকস, ওয়েস্ট ওয়াল্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়েব আহমদ অভি, লালদীঘি পুরাতন হকার্স মার্কেটের সহ-সভাপতি মোঃ আব্দুস সুবহান, ওয়েবস সমাজ কল্যাণ সংস্থা সহ-সভাপতি আফজল হোসেন, ফুল ব্যবসায়ী সমিতি সিলেট জেলা সভাপতি মনিরুল ইসলাম, শাহজালাল ইয়ূথ ফোরামের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল করিম চৌধুরী, শুয়াইবুর রহমান রিয়াদ, আব্দুল খালিদ খান রহিম, কাজী ফাহিম উদ্দিন রাসেল, মোঃ আখতার হোসেন, পায়রা সমাজ কল্যাণ সংঘে সহ সভাপতি মুফতি আব্দুল খাবির, সহ সাধারণ সম্পাদক রিপন আহমদ ও মুছাদ্দিকুন নবী, সাহিত্য সম্পাদক নাজমুল হক তারেক, কার্যনির্বাহী সদস্য শাহীন আহমদ, সাহাব আহমদ, সদস্য মাহফুজুল আলম শাকিল, এনায়েত মাওলা রাজু প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কিসতাসুল মুস্তাকিম।
অনুষ্ঠানে দরিদ্র অসচ্ছল পরিবারের মধ্যে সেলাই মেশিন ও নতুন রিক্সা বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, এম ডব্লিউ ফাউন্ডেশনের মত সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে মানবকল্যাণে এগিয়ে আসলে দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক বৈষম্য অনেকাংশে কমবে। অসহায় মানুষের হাতে কর্মের উপকরণ তুলে দেওয়া মানে একটি পরিবারের ভবিষ্যৎকে আলোকিত করা। বক্তারা এই ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
লোডশেডিং কমানোর অনুরোধ জানালেন সিসিক প্রশাসক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেনRead More
সিলেটে দুদিন ধরে যুবতী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুমারপাড়ায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেনRead More



Comments are Closed