সিলেটে ২১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানাধীন মেজরটিলা এলাকায় চোরাচালান পণ্যবাহী যানবাহন শনাক্ত করতে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় ভারতীয় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-অ-১১-২৯৮০) থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া করে নগরীর মিরাপাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। তবে চালক ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
আটককৃত কাভার্ড ভ্যান তল্লাশি করে ১৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার মোট ওজন ৪ হাজার ২৬০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, জিরা জব্দের ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed