হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্ত সুরঞ্জন দাস (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এসব বিষয় নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। গত ২ জুন রাতে উপজেলার লোহাঈদ গ্রামের অভিযুক্ত কবিরাজ আ. রহিম (৩৫) ও সুরঞ্জন দাস (২৫) কৌশলে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করেন।
পরে তারা খাবারের সঙ্গে চেতনানাশক কোনো দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলেন। এরপর ওই ঘরে থাকা ১৭ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর পরিবারের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ বৃহস্পতিবার ভোরে দিঘীরপাড় গ্রামের সুরঞ্জন দাসকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আসামি সুরঞ্জন দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। বাকি আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Related News
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More
নৃত্যরত দুই যুবকের মৃত্যু, আড়াই বছর পর লাশ উত্তোলন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে ওরসের আসরেRead More



Comments are Closed