সাদাপাথর ভ্রমণে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা পথ দিয়ে সাদাপাথরে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি কালাইরাগ এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের বরাতে একটি সাইনবোর্ড টানিয়ে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
সাইনবোর্ডে উল্লেখ করা হয়, “সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করুন। কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্য দিয়ে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
ইজারাদারদের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারার শর্ত অনুযায়ী সাদাপাথর ঘাট সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে এবং এ বিষয়ে উপজেলা প্রশাসন অবগত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে ভারত সীমান্তঘেঁষা পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। কিন্তু এ পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে প্রাণহানির আশঙ্কার পাশাপাশি মানবপাচার চক্রের খপ্পরে পড়ার ঝুঁকিও রয়েছে।
এ কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কালাইরাগের ওই পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সাদাপাথর পর্যটন ঘাট ও পার্কিং এলাকা ইজারাগ্রহীতা হিসেবে এটি তাদের দায়িত্ব ও কর্তব্যের অংশ বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, নৌকাঘাট পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। এতে পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
তাই বিভ্রান্তি দূর করে প্রকৃত তথ্য তুলে ধরতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
কর্তৃপক্ষ পর্যটকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, জীবনের নিরাপত্তার স্বার্থে কোনো বিকল্প বা সীমান্তঘেঁষা পথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট হয়ে সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াত করতে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed