‘এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন’
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, দেশের এই নিদানে এবং গ্রাহকদের তীব্র আপত্তি সত্ত্বেও বিদ্যুতের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি করার ঘোষণায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানীর দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিলো। তবে ৩ মাসের মাথায় জ্বালানী তেলের দাম ২ বার ও সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জ্বালানী তেলের বৃদ্ধির কারণে জনজীবন এমনতিতেই বিপর্যস্ত। তার উপর বিদ্যুতের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার গা হিসেবে পরিণত হয়েছে।
শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২২ শতাংশ কমানো হয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম কম থাকা সত্ত্বেও বাংলাদেশে বৃদ্ধি। দেশবাসীর জিজ্ঞাসা এই সরকার কি দাম বাড়ানোর সরকার? রাজস্ব ভান্ডার ও ভর্তুকি কমাতে হলে ঋণ খেলাপী, আয়ের সাথে সঙ্গতিহীন রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের কাছ থেকে জনগণের হাজার হাজার কোটি টাকা উদ্ধার করার জোর দাবি জানান। সাফ কথা এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা অগ্রহণযোগ্য। দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন। অন্যথায় কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed