সিলেটে হোটেলে অনৈতিক কাজে জড়িত ৯ নারী-পুরুষ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুর সোয়া ১টার দিকে শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডস্থ নিউ লেমন গার্ডেন (আবাসিক) হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন মহিলা ও ৬ জন পুরুষসহ মোট ৯ জনকে আটক করেন।
আটককৃতরা হলেন: শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯), সাদিয়া বেগম (১৯)।
উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এডিসি মিডিয়া অফিসার মোঃ মনজুরুল আলম।
Related News
সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশেRead More
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদেরRead More



Comments are Closed