Main Menu

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।

Manual7 Ad Code

শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় তেলবাহী ট্রেনের একটি বগির লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্বারকারী ট্রেন ইতিমধ্যে এসেছে, দ্রুত উদ্বার করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুট সচল করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code