Main Menu

সিলেটে উদ্বোধন হলো আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘গ্লোবাল এডুব্রিজ’

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল এডুব্রিজ।

Manual7 Ad Code

শনিবার (১৬ মে) নগরীর আম্বরখানাস্থ সেঞ্চুরি শপিং সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

“Bridging Futures. Building Success” (ব্রিজিং ফিউচার্স। বিল্ডিং সাকসেস) প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সহজ ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা শুধু একটি ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জ্ঞান, দক্ষতা, সংস্কৃতি ও বৈশ্বিক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে। সেই সম্ভাবনাকে আরও সুসংগঠিত ও কার্যকর দিকনির্দেশনা দিতেই গ্লোবাল এডুব্রিজ এর যাত্রা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যের ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়সহ আয়ারল্যান্ড, মাল্টা, গ্রীস, সাইপ্রাস, হাঙ্গেরি ও ডেনমার্কসহ ইউরোপের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কাজ করবে তারা। পাশাপাশি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি সহায়তা প্রদান করা হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি প্রক্রিয়া, ভিসা সহায়তা, স্কলারশিপ, ক্যারিয়ার কাউন্সেলিং ও ভবিষ্যৎ পরিকল্পনায় শিক্ষার্থীদের পেশাদার সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Manual3 Ad Code

আয়োজকরা আরও জানান, গ্লোবাল এডুব্রিজ, একটি ইউকে-ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ ও পেশাদার কনসালটেন্টদের সমন্বয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মূলত যুক্তরাজ্য থেকেই প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেটের কর আইনজীবী সানাউল্লাহ, সেঞ্চুরি শপিং সেন্টারের স্বত্বাধিকারী সাফওয়ান বক্স খান, মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।

পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোঃ দেলওয়ার হোসেন (পাপ্পু), গোপাল বাহাদুর, মো. নিজাম উদ্দিন, সাদ উদ্দিন জাবেদ ও রবি বাহাদুর। এছাড়া ইউকে’তে রয়েছেন প্রতিষ্ঠানটির সিইও শাহ এম লাবু ও ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা আশা প্রকাশ করেন গ্লোবাল এডুব্রিজ-ভবিষ্যতে দেশের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত আন্তর্জাতিক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code