ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ এর আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধুত্ব, সেবা ও মানবিক মূল্যবোধকে ধারন করে সিলেটে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ ডিস্ট্রিক্ট -৩৪৫ এর আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে সিলেটের নাইওরপুল এলাকায় হাঁড়িকাব্য রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে উদ্বোধনী সভায় ক্লাবের সভাপতি, সহসভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ করা হয়।
ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের চার্টার প্রেসিডেন্ট করা হয় সমাজকর্মী ও ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌসকে। ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক শাকিলা ববি ও সাধারণ সম্পাদক করা হয় ব্যবসায়ী শামসুন্নাহার সোমাকে। ক্লাবের এডভাইজার করা হয় ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সেলীনা চৌধুরীকে।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি কাজী ইসমত আরা মিলি, ইন্টারন্যাশনাল সার্বিস অর্গানাইজার শাহনাজ মাহমুদ মিতা, ওয়েব মাস্টার ও পাস্ট ন্যাশনাল রিপ্রেজনটিভ শারমিন হোসেন, ইনার হুইল ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট জিনাত সুলতানা, রোটারি ক্লাব অব মিড টাউন সিলেটের প্রেসিডেন্ট সেলীনা চৌধুরী, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের পক্ষ থেকে ছিলেন দেলোয়ারা চৌধুরী।
ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুশরা নূর,জান্নাতুল ফেরদৌসী শাম্মী, সৈয়দা হুমায়রা জাহান শম্পা, ফেরদৌসী আক্তার, রহিমা খাতুন লুবনা।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed