Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বজ্রপাতে আখি (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আখি জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় শুকাতে দেওয়া ধান গুছাতে যায় আখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed