সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ ট্রাক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক জব্দ করা হয়।
শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কালিঘাট এলাকার ছড়ারপাড় পয়েন্টে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পাকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় থাকা একটি হলুদ রঙের রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক তল্লাশি করে ৪৩ বস্তা ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফুসকার ওজন প্রায় ২ হাজার ১৫০ কেজি এবং যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed