সিলেটে বয়স্ক মায়েদের মাঝে নগদ অর্থ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: মোহনা সমাজ কল্যান সংস্থার উদ্দ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী হেপী চৌধুরীর আর্থিক সহযোগিতায় সিলেট নগরের বৃহত্তর পাঠানটুলা এলাকার বয়স্ক মায়েদের মাঝে তাদের নিজস্ব খরচ নির্বাহের জন্য প্রায় ২৪ জনের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) রাতে মোহনা সমাজ কল্যান সংস্থার প্রধান কার্যালয়ে নগদঅর্থ বিতরণ করা হয়।
মোহনা সমাজ কল্যান সংস্থার সভাপতি করিমউল্লাহ হেলাল সভাপতিত্বে সংস্থার সাধারণ সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক দেবজ্যোতি মজুমদার রতন পরিচালনায় এসময় উপিস্থত ছিলেন, মোহনা সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি, মকবুল হোসেন খান, অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ, সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুর, সহ সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা খান,সহ সাধারণ সম্পাদক মৃনাল সেন , বিশিষ্ট সমাজ সেবক ফয়জুল হক,সদস্য নিপু দেব, সাংস্কৃতিক সম্পাদক সঞ্চয় দেব সঞ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পাঠাগার সম্পাদক প্রশান্ত চন্দ লিটন, সদস্য কমল রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। শেষে মোহনা সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে হেপী চৌধুরী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন, ২৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম
বৈশাখী নিউজ ডেস্ক: ‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক)Read More



Comments are Closed