সিলেটে তরুন-তরুণীকে আটকিয়ে অশ্লীল ভিডিও ধারণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তরুণ-তরুণীকে একটি ঘরে আটকিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সদস্যরা।
র্যাব-৯ জানিয়েছে, গত ৯ এপ্রিল এক তরুণ (রিফাত) এবং তার সাথে থাকা তরুণীকে জোর পূর্বক অশ্লীল ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। রিফাতের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়।
র্যাব জানায়, একটি পূর্বপরিকল্পিত ঘটনায় অভিযুক্তরা রিফাত ও তার বন্ধুকে সিলেট নগরীর যতরপুর এলাকার বাসায় নিয়ে যায়। সেখানে ধারালো চাকু দিয়ে ভিকটিম ও তার বন্ধুকে ভয়ভীতি প্রদর্শন করে ইলেকট্রিক শক দেওয়া হয়। এক পর্যায়ে তাদের অশ্লীল ভিডিও ধারণ করা হয়।
পরে অভিযুক্তরা ২টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রূপার চেইন এবং একটি রূপার ব্রেসলেট নিয়ে যায়। এরপর তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ভিকটিমরা পরিচিত লোকজন থেকে বিভিন্ন বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা সংগ্রহ করে অভিযুক্তদের হাতে দেন। ঘটনায় ভিকটিম এসএমপি, সিলেটের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
এরপর র্যাব-৯ সদর কোম্পানী, সিলেট একটি আভিযানিক দল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৩নং জাফলং ইউনিয়নের নলজুড়ী বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে এক পলাতক সদস্য আফসার আহমেদ (২৫) কে গ্রেপ্তার করা হয়। আফসার আহমেদ গোয়াইনঘাটের মকবুল আহমেদের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Related News
সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজেRead More
সিসিকের সাবেক প্রশাসক রেজা উন-নবীসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয়Read More



Comments are Closed