Main Menu

সিলেটে পর্নোগ্রাফি মামলায় প্রবাসী আটক

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক যুক্তরাজ্য প্রবাসী যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

আটক হওয়া যুক্তরাজ্যপ্রবসীর নাম শাকির আহমদ (৩৬)। তিনি নগরীর সোবহানীঘাট এলাকার হাফিজ মঞ্জুরুল ইসলামের ছেলে।

এসএমপি জানায়, শুক্রবার নগরীর সোবহানীঘাট এলাকায় (মৌবন-৬৭/১) অভিযান চালিয়ে নিজ বাসা থেকে শাকির আহমদকে (৩৬) আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

Manual2 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তার শাকির আহমদ একজন ইংল্যান্ডপ্রবাসী। তিনি ভিকটিমের (৩২) বড় ভাইয়ের বন্ধু হওয়ায় দীর্ঘদিন ধরে ভিকটিমের পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন। বিদেশে থাকার সময় মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন।

পুলিশের দাবি, ভিডিও কলে কথোপকথনের সময় একপর্যায়ে শাকির আহমেদ ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন। পরে বিভিন্ন সময় সেই ছবি ও ভিডিও ভিকটিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভুক্তভোগীকে ব্লাকমেইল করতেন। এছাড়া বিয়ের বিষয়ে আসামি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগে উল্লেখ করে এসএমপি।

এসএমপি আরও জনায়, সবশেষ গত ৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ভিকটিম বিয়ের প্রসঙ্গ তুললে আসামি ভয়ভীতি ও হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, তিনি বলেন—বিষয়টি প্রকাশ করলে সংরক্ষিত অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিকটিমের সম্মানহানি করবেন।

Manual3 Ad Code

এ ঘটনায় ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে অভিযানে শাকির আহমদকে আটক করা হয়।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code