Main Menu

চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক ৯

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে মাছ ধরার একটি ট্রলার থেকে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটকর করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান গণমাধ্যমকেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে একটি মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব।

আটকরদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা। তারা হলেন- সৈয়দ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কাসিম ও মোহাম্মদ ইসমাইল। অন্য চারজন হলেন- টেকনাফের শাহ আলম, আজম উল্লাহ, মোহাম্মদ ফারুক ও সানাউল্লাহ।

র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, মিয়ানমার সীমান্ত থেকে সাগর পথে চট্টগ্রামে একটি ইয়াবার চালান আসছে, এ খবর পাওয়ার পর র‌্যাবের একটি দল কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় যায়।

তিনি আরও বলেন, র‌্যাবের দলটি সেখানে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে তিনটি বস্তায় এসব ইয়াবা পায় এবং ট্রলারে থাকা ৯ জনকে আটক করে। জব্দ করা পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেটের দাম আনুমানিক ১৫ কোটি টাকা।

Share





Related News

Comments are Closed