স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলটি পাসের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা এতে ‘না’ ভোট দেন। এর প্রতিবাদে বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান সংসদে ওয়াকআউটের ঘোষণা দেন। পরে বিরতির পর তারা আবার অধিবেশনে ফিরে আসেন।
বিলটি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল। এখন কী কারণে আবার এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর মতে, এই আইনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে, যা স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed