২০ বছর পূর্তিতে সিলেটে নৃত্যশৈলীর দুদিনব্যাপী উৎসব শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ‘জীবনের জয়গান’ শ্লোগানকে ধারণ করে ২০ বছরে পদার্পণ করল সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈলী। এই মাইলফলক উদযাপন করতে ‘নবীন প্রাণের বসন্তে ও শেষ বিকেলের রঙ’ শীর্ষক দুই দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন চলবে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত। দীর্ঘ দুই দশকের পথচলায় শুদ্ধ নৃত্যচর্চা ও বিকাশে নৃত্যশৈলীর সাফল্যকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।
বাচিক শিল্পী নাজমা পারভীন ও সুকান্ত গুপ্ত এর যৌথ পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নালাঞ্জনা যুঁই।
মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, নৃত্যশৈলীর উপদেষ্টা কর্নেল আব্দুস সালাম বীর প্রতীক, প্রবীণ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, কবি তুষার কর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক শামসুল বাছিত শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিনহা, গীতবিতনা এর পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী, বিশিষ্ট সংগীত হিমাদ্রি শেখর, নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য্য, নৃত্যশৈলীর প্রধান সম্বনয়ক বিভাষ শ্যাম যাদন, লিটন থিয়েটার এর পরিচালক আব্দুল কাইয়ুম, নৃত্যশৈলীর সম্বনয়ক ইঞ্জিনিয়ার হাসিব আহমদ প্রমুখ।
উৎসবের প্রথম দিনটি ছিল নৃত্যের বৈচিত্র্যে ভরপুর। শুরুতেই বসন্তের আবহে নবীন শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ‘নবীন প্রাণের বসন্তে’ দর্শকদের বিমোহিত করে। এরপর অভিজ্ঞ ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে নান্দনিক নৃত্যের সংকলন ‘শেষ বিকেলের রঙ’ মঞ্চস্থ হয়। উচ্চাঙ্গ নৃত্য, লোকজ এবং সৃজনশীল নৃত্যের অপূর্ব সংমিশ্রণে সাজানো এই অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালে যাত্রা শুরু করে নৃত্যশৈলী আজ ২০ বছরে পা দিয়ে অসংখ্য গুণী শিল্পী তৈরি করেছে। এই দুই দিনের আয়োজনে অডিটোরিয়াম প্রাঙ্গণ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। অতিথিরা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নৃত্যশৈলীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed