গবাদি পশুর “খুরা রোগের” ভাইরাস সনাক্তকরণের কিট উদ্ভাবন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্থ “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর উদ্যোগে ৩ দিনব্যাপী প্রকল্প সমাপনী কর্মশালা ২৯ মার্চ (রবিবার) ঢাকায় প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) সম্মেলন কক্ষে শুরু হয়েছে।
কর্মশালার উদ্বোধনী দিনে এলআরআই এর পরিচালক ড. মো: মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান।
কর্মশালার উদ্বোধনী দিনে “জীবন্ত গবাদি পশু থেকে এফএমডিভি (ক্ষুরা রোগের) ভাইরাস এবং এলএসডিভি (লাম্পি স্কিন ডিজিজ) দ্রুত সনাক্তকরণের জন্য ডায়াগনস্টিক কিট তৈরি এবং অভিযোজন” শীর্ষক ৩ বছর মেয়াদি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয় ।
এ বিষয়ে প্রকল্পের প্রধান গবেষক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, এ প্রকল্পের মাধ্যমে গবাদি পশুর “খুরা রোগের” ভাইরাস ও এর টাইপসমূহ (ও এবং এ) নির্ণয় এবং “লাম্পি স্কিন ডিজিজ” এর উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী সিরাম তৈরি করা হয়েছে। এর ফলে কিটের মাধ্যমে অতি সহজেই এই সকল রোগের ভাইরাসসমূহ দ্রুত শনাক্তকরণের মাধ্যমে তার প্রতিরোধ করা সম্ভব হবে।
প্রকল্পের সহযোগী গবেষক বাকৃবি’র প্রফেসর ড. মো: আরিফুল ইসলাম বলেন,এই প্রকল্পের মাধ্যমে একজন ছাত্র ইতিমধ্যে এম এস ডিগ্রী সম্পন্ন করেছেন এবং একজন ছাত্রের পিএইচডি গবেষণা শেষ পর্যায়ে রয়েছে।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী বৃন্দ অংশগ্রহণ করেন।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed