নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যামান আদালতের অভিযান, জরিমানা ও সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যামান আদালত শনিবার (২৮ মার্চ) শহরের তরোয়া এলাকায় অবস্থিত ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে দিয়েছেন।
এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা ও অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের পর থেকে ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালটি লাইসেন্স নবায়ন করেনি। অভিযানকালে ডিউটিরত ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান কাউকেই পাওয়া যায়নি। হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে হাসপাতালের কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা জানান, ভ্রামামান আদালত পরিচালনাকালে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স ২০১৮ সালের পরে নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। তাদেরকে বার বার মৌখিক ও চিঠি দেয়ার পরেও তারা লাইসেন্স নবায়ন করেননি। তাছাড়া বিভিন্ন রকম অনিয়মের কারণে হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed