সিলেটে সাড়ে ২৬ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন আলমপুর এলাকার বিসিক শিল্পনগরীর ভিতরে অবস্থিত ফিজা এন্ড কোং ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪৮ বস্তায় মোট ৪,৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা।
অভিযানকালে আশরাফুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের জমশেদ আলীর ছেলে। বর্তমানে তিনি আলমপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরাগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed