Main Menu

সিলেটে দরগাহ মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মাদরাসার বারান্দায় পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ তথ্যটি নিশ্চিত করে শাহজালাল মাজার কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আজিজ জানান, প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed