হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ভোররাত ৩টার দিকে ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে আগুন লেগে রোগীদের উদ্ধার করতে গিয়ে আরও ১১ জন হাসপাতাল কর্মী দগ্ধ হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সংকটাপন্ন রোগীদের চিকিৎসা চলাকালীন হঠাৎ ট্রমা কেয়ার আইসিইউতে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রোগীদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করে। হাসপাতালের অন্যান্য কর্মীরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। মোট ২৩ জন রোগীকে অন্যান্য ইউনিটে স্থানান্তরিত করা হয়। এসময় সাতজন গুরুতর রোগী মারা যান, এবং আরও তিনজন রোগী পরে প্রাণ হারান।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং ঘটনাস্থল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী জানান, নিহত রোগীদের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে।
Related News
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানাRead More
৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের একটিRead More



Comments are Closed