Main Menu

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কাহের চৌধুরী।

রোববার (১৫ মার্চ) এ নিয়োগের তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করাও এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য।

নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে সিলেট জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় প্রশাসনিক সমন্বয় আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ জেলায় মো. মিজানুর রহমান চৌধুরী এবং মৌলভীবাজার জেলায় মিজানুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed