Main Menu

সিলেটে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের উন্নয়মূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Manual5 Ad Code

রোববার (১৫ মার্চ) দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় বক্তাগণ এ আহ্বান জানান।

নগরীর সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, গণদাবী ফোরাম নেতা এডভোকেট আব্দুল মালিক, অধ্যাপক জাহিদুর রহমান, যুব সংগঠক কয়েস আহমদ সাগর, সাবেক মেম্বার ইর্শ্বাদ আলী, যুব সংগঠক আমিন তাহমিদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, রিয়াজ উদ্দিন আহমদ, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ, এম এ জলিল প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন, মৌসুমের প্রথম ঝড়েই সিলেট মহানগরীর সর্বত্র বিদ্যুৎহীন হওয়ায় জনজীবনে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। পুরানো আমলের জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী বিদ্যুৎ সঞ্চালন লাইনের কারণে বারবার এ সংকট সৃষ্টি হয়। পবিত্র রমজান ও আসন্ন ঈদে জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে অবিলম্বে সিলেট বিভাগের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পের আওতায় অবিলম্বে পুরাতন জরাজীর্ণ লাইন মেরামত সংস্কার ও পুনঃনির্মাণ করা এবং সিলেট মহানগরীতে স্বাভাবিক বিদ্যুৎ বিতরণ অক্ষুন্ন রাখার স্বার্থে আগামী ৫০ বছরের চাহিদা পূরণে উপযুক্ত করে মহানগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে বিদ্যুৎতের ৪টি সাবস্টেশন নির্মাণের দাবি জানান।

Manual3 Ad Code

আকষ্মিক শিলাবৃষ্টিতে সিলেট বিভাগে ব্যাপক ফসলহানি ঘটায় ক্ষতিগ্রস্থ কৃষকগণ দিশেহারা। এহেন অবস্থায় ক্ষতিগ্রস্থ কৃষকদের চিহিৃত করে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়। রমজান ও ঈদ উপলক্ষে দেশে প্রবাসীদের আগমণ বৃদ্ধি পাওয়ায় সিলেট বিভাগের শহর কিংবা গ্রাম সর্বত্র চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এহেন অবস্থা নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয়। ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত লোকদের বিনামূল্যে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ প্রদান, ঈদ যাত্রা নিরাপদ করার জন্য মহানগরীর সকল বাস টার্মিনাল, রেলষ্টেশন সহ প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code