সিলেটে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলায় বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ চারটি উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
জেলা প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।
চেক বিতরণ কার্যক্রমের আওতায় “ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ”, “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন”, “আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন” এবং “১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন” প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়। এ সময় মোট ২১টি চেকের মাধ্যমে ভূমির মালিকদের মধ্যে সর্বমোট ১১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৬৯৫ টাকা ৬০ পয়সা ক্ষতিপূরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ভূমির মালিকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed