কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩ট ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী আকস্মিক কালবৈশাখি ও বজ্রসহ ঝড়ের তান্ডবে এই ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রবৃষ্টি ও কালবৈশাখি ঝড়ের কারণে গাছ ও খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ক্ষতি সাধিত হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙ্গে রাস্তায় পড়ে গেছে। এছাড়া অন্যান্য আরো কয়েকটি স্থানে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। ফলে দুপুর থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের পর বিদ্যুৎ কর্মীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ জানান, কালবৈশাখি ঝড়ে কয়েকটি স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed