মদিনা মার্কেটে ওজন ও পরিমাপ যন্ত্রপাতি ভেরিফিকেশন
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে সিলেট নগরীর বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়ীদের ওজন ও পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন কার্যক্রম পরিচালিত হয়।
বিএসটিআই সিলেটের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. রফিক আজাদ এবং পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মদিনা মার্কেটের বিভিন্ন দোকানে ব্যবহৃত ডিজিটাল ও সাধারণ পাল্লাসহ অন্যান্য পরিমাপক যন্ত্রগুলো যাচাই করা হয়। বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে তাদের এই ধরনের কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন। বিএসটিআই-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সঠিক ওজনের পরিমাপ ক্রেতা এবং বিক্রেতা—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই।
তিনি আরও উল্লেখ করেন যে, মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বেচ্ছায় এই কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে বিএসটিআই-এর যেকোনো জনকল্যাণমূলক কাজে সমিতির পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে। অভিযানে বিএসটিআই-এর সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed