সিলেটে যোগ দিলেন নবাগত পুলিশ সুপার ড. যাবের সাদেক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলায় সোমবার (১২ মার্চ) নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। এর পূর্বে তিনি জামালপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করে। পরে সিলেট জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম, শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় পরিচয় পর্ব শেষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed