ইরানজুড়ে লাগাতার ভয়াবহ বিমান হামলা, তেহরানে নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন স্থানে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টানা অভিযানে দেশটির নানা শহরে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের রেসালাত স্কয়ারের কাছে একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাদের প্রতিবেদকেরা রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল সোমবার দিনভর তেহরানের পরিস্থিতি ছিল অস্থির। শহরটিতে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু তেহরান নয়, একই দিনে ইসফাহানসহ ইরানের আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে।
এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়িয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত সংঘাতে দেশটিতে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।
ক্রমাগত এই হামলা ও পাল্টা উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।
Related News
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করেRead More
দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ৭ বছর বয়স। যে বয়সে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, পরিবারেরRead More



Comments are Closed