সিলেটে অভিযানে ৭ প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুমারপাড়া এলাকার কয়েকটি অভিজাত পোশাক ও জুতার দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সূত্র জানায়, পণ্যের গায়ে ডাবল ট্যাগ ব্যবহার এবং আমদানিকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কুমারপাড়ার বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, বিভিন্ন অনিয়ম ও বেআইনি কার্যকলাপের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, নগরীর অন্যান্য অভিজাত পোশাকের দোকানেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও র্যাব-৯ এর একটি দল অংশ নেয়।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed