সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।
রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে হামলা চালানো হয়।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টেও এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের রেভোল্যুশনারি গার্ড জানিয়েছে, সৌদি আরবের আল-খার্জসহ যেসব স্থানে মৃত্যুর খবর পাওয়া গেছে, সেখানে তারা রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed