নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে আন্তর্জাতিক নারী দিবসে এক নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (৮মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো সেদিনও ভোর সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার বাজার এলাকায় আসা যাওয়া করে এবং গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠতে বলেন। তিনি তাদের প্রস্তাবে সাড়া দেননি।
নিশি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কম থাকায় তিনি বাড়ির দিকে রওনা দেন। এ সময় গাড়িটি আবার সেখানে আসে এবং গাড়ি থেকে নেমে একজন যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। তিনি প্রাণপণ ছুটে চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়। এ ঘটনার পর এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম কাজ করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Related News
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আরRead More
মৌলভীবাজারে পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নিRead More



Comments are Closed