Main Menu

চুনারুঘাটে কমলাভর্তি ট্রাক আটকে চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিএনপির এক নেতার কমলাভর্তি দুটি ট্রাক আটকে ৭০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগকারী মো. আকরাম হোসেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সদস্য। বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি চুনারুঘাট থানায় এ অভিযোগ দেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে ভারত থেকে আমদানি করা প্রায় ১০ মেট্রিক টন কমলা দুটি ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন আকরাম হোসেন। এ সময় গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় বাল্লাগামী সড়কের সবুজ মিয়ার বাড়ির সামনে ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুক মিয়াসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন ট্রাক দুটি আটকায়।

তারা নিজেদের ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মালামাল নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেন। পরে ৭০ হাজার টাকা দিলে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Manual5 Ad Code

আকরাম হোসেন বলেন, বাল্লা শুল্ক স্টেশন দিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে বৈধভাবে এসব কমলা আমদানি করা হয়েছে। আমদানি করা পণ্যের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

তিনি আরও অভিযোগ করেন, টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়। পরিস্থিতির চাপে পড়ে তিনি ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন।

Manual3 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মাসুক মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান (রিয়াদ) বলেন, অভিযোগকারী ও অভিযুক্তরা একই এলাকার হওয়ায় বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

Manual2 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code