Main Menu

ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ইমজার হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

Manual2 Ad Code

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশন-এর ব্যুরো প্রধান ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি-এর স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান।

কমিটির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এসএ এর স্টাফ চিফ ক্যামেরাপার্সন লিটন চৌধুরী এবং দ্বিতীয় সহসভাপতি হয়েছেন বৈশাখী টিভি-এর সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশন-এর রিপোর্টার মো. আমিনুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টিভি-এর সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার; প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন সময় টেলিভিশন-এর রিপোর্টার অপু বণিক; ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোর-এর ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম।

Manual3 Ad Code

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভি-এর ভিডিও জার্নালিস্ট ও ইমজার সদ্যসাবেক সভাপতি আশরাফুল কবির, এখন টেলিভিশন-এর রিপোর্টার সন্দীপন চক্রবর্তী শুভ ও বাংলাভিশনের ক্যামেরাপার্সন আজমল আলী।

Manual3 Ad Code

নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, পেশাদার ও সদস্যকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Manual8 Ad Code

নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক আল আজাদ, বাপ্পা ঘোষ চৌধুরী ও সাংবাদিক সেলিনা আক্তার চৌধুরী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code