সিলেটে গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা পুলিশ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মোগগলাবাজার থানাধীন কিষানপুর গোটাটিকর শিববাড়ি এলাকা থেকে রুমা পাল (৩৭) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মোগলাবাজার থানাধীন শিববাড়ি কৃষ্ণানপুর গ্রামের রঞ্জিত পালের স্ত্রী। নিহত রুমা পাল তিন সন্তানের জননী। তিনি স্বামী রঞ্জিত পালের সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রঞ্জিত পাল পেশায় সিএনজি অটোরিকশাচালক।
পুলিশ জানায়, রুমা পাল (৩৭) নামের ওই গৃহবধূ নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি পরিবারের অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুতি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রুমা পাল নামের এক গৃহবধূ আত্মত্যা করেছেন বলে পুলিশ খবর পেয়ে ওসমানী হাসপাতালে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সাথে পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed