Main Menu

সিলেটে খাদ্য প্রতিষ্টান ফিজা ও রসমেলাকে জরিমানা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পণ্যের মান ও মূল্য তদারিকতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ভোগ্যপণ্য প্রস্ততি ও বিক্রয়বকারী প্রতিষ্ঠান ফিজায় ভেজাল পণ্য ও রসমেলায় পণ্যের অতিরিক্ত দাম রাখার প্রমাণ পেয়েছে আদালত।

এসব অনয়মের কারণে এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া কিউ বিস্ট্রো নামে আরেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর সুবিদবাজার ও মিরাবাজারে পৃথক অভিযানে এসব জরিমানা করা হয়।

Manual2 Ad Code

জানা যায়, ফিজার সুবিদবাজার শাখায় অভিযানকালে পোড়া তেল দিয়ে ইফতার তৈরির প্রমাণ পায় সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, বুধবার সুবিদবাজার এলাকায় বিভিন্ন দোকান ও শো-রুমে অভিযান চালানো হয়। এসময় ফিজার সুবিদবাজার শাখায় অভিযান চালিয়ে পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়। সাথে সাথে ফিজার ওই শাখাটিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

Manual8 Ad Code

তিনি জানান, অভিযানকালে সবাইকে মূল্য তালিকা প্রদর্শনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এসময় সিলেট মহানগর পুলিশ ও র‌্যাব-৯ এর একদল সদস্য সহযোগীতা করে।

Manual8 Ad Code

এদিকে বিকেলে নগরীর মিরাবাজার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

Manual1 Ad Code

অভিযানকালে রসমেলা ফুড প্রোডক্টসের শো-রুমে পণ্যের অতিরিক্ত মূল্য রাখার প্রমাণ পায় আদালত। এসময় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল তালিকা প্রদর্শন না করায় কিউ বিস্ট্রোকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code