Main Menu

মৌলভীবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

সালেহ আহমদ (স’লিপক): নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বাজার মনিটরিং টিম।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) মৌলভীবাজার পৌর শহরের শহরে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী দোকনে মনিটরিং করা হয়। চলমান তদারকি অভিযানে মালামাল ক্রয়ের রশিদ না থাকা, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের পশ্চিমবাজারে ডিম সবজিসহ বিভিন্ন দোকানে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোঃ আল আমিন জানান, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং ন্যায্য দাম নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Share





Related News

Comments are Closed