সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থের ভাই হিমাদ্রী দাশের প্রয়াণে সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ-এর অগ্রজ সহোদর বিশিষ্ট লেখক ও গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, হিমাদ্রী দাশ পুরকায়স্থ ছিলেন একজন নিরলস গবেষক ও ইতিহাস সাধক। তিনি গবেষণা সিলেটের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী এক গুণীজনকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে তাঁর নিজ বাড়ির শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
হিমাদ্রী দাশ পুরকায়স্থ সিলেটের প্রাচীন ইতিহাস নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। বিশেষ করে তাম্রশাসন ও শিলালিপির পাঠোদ্ধারে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি ভাটেরা তাম্রশাসন এবং মহারাজ শ্রীচন্দ্রের ভূমিদানের তাম্রশাসনসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথির পাঠোদ্ধার করে সিলেটের প্রাচীন ইতিহাসকে নতুনভাবে আলোকিত করেন।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed