Main Menu

সিলেটের লেখক-গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ আর নেই

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের লেখক-গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ পরলোকগমন করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাত দশটার দিকে তিনি নিজ বাসভবনে মারা যান। তার বাড়ি বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর; তিনি স্ত্রী, কন্যা-পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে তাঁর নিজ বাড়ির শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

Manual5 Ad Code

হিমাদ্রী দাশ পুরকায়স্থ সিলেটের প্রাচীন ইতিহাস, বিশেষ করে তাম্রশাসন ও শিলালিপির পাঠোদ্ধারে একজন নিরলস গবেষক ও সাধক। তিনি ভাটেরা তাম্রশাসন এবং মহারাজ শ্রীচন্দ্রের ভূমিদানের তাম্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথির পাঠোদ্ধার করে সিলেটের প্রাচীন ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।

Manual7 Ad Code

তার কাজের মূল দিকগুলো হলো- তাম্রশাসনের পাঠোদ্ধার: তিনি প্রাচীন সিলেটের গুরুত্বপূর্ণ তাম্রশাসনগুলোর পাঠোদ্ধার ও বিশ্লেষণ করেছেন । ইতিহাস চর্চা: তিনি সিলেটের ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর আলোকপাত করেছেন। ঐতিহাসিক অবদান: তার গবেষণা সিলেটের প্রাচীন সমাজ ও সংস্কৃতিকে বুঝতে সাহায্য করে। হিমাদ্রী দাশ পুরকায়স্থের এই নিরলস সাধনা স্থানীয় ইতিহাস চর্চায় নতুন মাত্রা যোগ করেছিল।

Manual6 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের শোক;

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ-এর অগ্রজ সহোদর, বিশিষ্ট লেখক ও গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, হিমাদ্রী দাশ পুরকায়স্থ ছিলেন একজন নিরলস গবেষক ও ইতিহাস সাধক। তাঁর গবেষণা সিলেটের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে সিলেটবাসী এক গুণীজনকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।

Manual2 Ad Code

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code