আজ থেকে নতুন নিয়মে যুক্তরাজ্যের ভিসা পাবেন বাংলাদেশীরা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য বা ইউকে ভ্রমণে পাসপোর্টে আর কোনো ভিসা স্টিকার থাকছে না! ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশি ভ্রমণপিপাসু ও প্রবাসীদের জন্য দিয়েছে এক নতুন বার্তা। ভিসার জগত এখন পুরোপুরি বদলে যাচ্ছে।
যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা নিজেদেরকে ঢেলে সাজাচ্ছে। তারা আর মান্ধাতার আমলের কাগজের স্টিকারে বিশ্বাসী নয়, তারা যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায়। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এখন থেকে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ব্যবহৃত হবে ‘ই-ভিসা’। এটি মূলত একটি অনলাইন রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে, যা আপনার ভ্রমণ ও অভিবাসন যাচাইয়ের কাজকে করবে আরও দ্রুত ও স্বচ্ছ।
এখন প্রশ্ন হলো, এই যুগান্তকারী পরিবর্তন কবে থেকে কার্যকর হচ্ছে? ব্রিটিশ হাইকমিশনের তথ্যমতে, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাজ্য ভ্রমণে যাদের ভিসা প্রয়োজন, তারা পাসপোর্টে স্টিকারের বদলে শুধু ই-ভিসা পাবেন। অর্থাৎ, হাতে আর কোনো স্টিকার নয়, সব তথ্য থাকবে অনলাইনে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.gov.uk/eVisa ওয়েবসাইটে।
Related News
দেশের পোলট্রি মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল: গবেষণা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে অ্যান্টিমাইক্রোবিয়ালের ‘অবশিষ্টাংশ’Read More
বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষাRead More



Comments are Closed