মৌলভীবাজার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে বড়লেখা সীমান্ত এলাকায় শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের নিয়মিত অভিযানে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, অভিযানে ১ হাজার ৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা এবং ৯২ বোতল ভারতীয় ওয়াইন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, চোরাকারবারীরা ভারত থেকে এসব পণ্য এনে বড়লেখা সীমান্ত এলাকায় মজুদ করছিল। বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছালে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা পণ্য জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed