বাংলাদেশীদের জন্য ভিজিটসহ সব ধরনের ভিসা খুলে দিচ্ছে ভারত
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হতে পারে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন শেষ হলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা পুরোপুরি সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে কেবল মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে দ্রুতই পর্যটন ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ভিসা পরিষেবা সহজ করতে ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত তাদের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়। যদিও জরুরি চিকিৎসা সংক্রান্ত কিছু ভিসা চালু ছিল, তবু অনেক রোগী সময়মতো ভিসা না পাওয়ার অভিযোগ করেন। পরবর্তীতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বাংলাদেশও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ আরোপ করে।
তবে রাজনৈতিক পটপরিবর্তন ও নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে।
Related News
১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনেRead More
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেনRead More



Comments are Closed