দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের মহান শহীদ ও মাতৃভাষা দিবস পালন
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ বলেন, ২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। স্বাধীনতার মূল্য যদি রক্ত হয়, তাহলে বাংলাদেশ অনেক বেশি দাম দিয়েছে- কথাটি বলেছিলেন একজন পশ্চিমা লেখক। মাত্র দুই যুগের সময়ে দ্বি-জাতি তত্ত্বে মহান্ধ একটি জাতিকে বাঙালি জাতীয়তাবাদে অনুপ্রাণিত করে একটি স্বাধীন দেশের পতাকা উত্তোলন-এ-ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক মাইল ফলক।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন কেবল ভাষার দাবী প্রতিষ্ঠার আন্দোলন ছিল না। এটি ছিল একটি জাতিগোষ্ঠির আত্মপরিচয় ও প্রতিষ্ঠার সংগ্রাম। ’৫২ এর পথ ধরেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আফসোসের বিষয় বর্ণমালা সমৃদ্ধ প্রাচীন সিলেটি নাগরি ভাষা আজ উপেক্ষিত হচ্ছে। প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠির ৫টি ভাষায় শিক্ষা উপকরণ প্রস্তুত ও পাঠদান শুরু হয়েছে, কিন্তু সিলেটি নাগরি ভাষা উন্নয়নে রাষ্ট্র ও দেশের মাতৃভাষা ইন্সটিটিউটের কোন কার্যকর ভূমিকা দৃশ্যমান নেই। ভাষাগত বৈচিত্র্যের সযত্নে লালন ও সুরক্ষা ওপর জোর দিতে হবে। যাতে ভাষার কারণে কোন বিরোধ ও বৈষম্য সৃষ্টি না হয়। সিলেটি নাগরি ভাষা-কে লিখিত ভাষা চালু ও রাষ্ট্রের ২য় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানান। মোটকথা দেশের সকল মাতৃভাষাকে রক্ষা করতে হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তয় তলায় অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, উপদেষ্টা ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সহ সভাপতি মোঃ লায়েক মিয়া, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুর গফুর, যুব নেতা রিকন তালুকদার লিকন, জুয়েল আহমদ নিপু প্রমুখ।
পরে ভাষা শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed