সিলেটে ইবনে সিনা হাসপাতালে অন্য রোগীর চিকিৎসাপত্র ব্যবহারে চিকিৎসা, রোগীর মৃত্যুর অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত ইবনে সিনা হাসপাতালে অন্য রোগীর চিকিৎসাপত্র ব্যবহার করে ভুল চিকিৎসায় কামাল উদ্দিন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, ভুল অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর হাসপাতালে উত্তেজনা বিরাজ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে এবং রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিয়ে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
নিহত কামাল উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাসিন্দা। পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য তিনি গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন। শনিবার রাত ১১টার দিকে তার অপারেশন হওয়ার কথা ছিল সার্জারি চিকিৎসক আহমদ নাসিম হাসান লাভলুর তত্ত্বাবধানে।
তবে অপারেশনের আগে রাত ৯টার দিকে অ্যানেসথেসিয়া চিকিৎসক লিটন রোগীর স্বজনদের জানান, কামাল উদ্দিনের ব্রেনে টিউমারসহ অন্যান্য জটিলতা রয়েছে এবং তার অবস্থা ভালো নয়। এতে স্বজনরা বিস্ময় প্রকাশ করে জানান, এসব সমস্যা তার নেই। এ সময় রোগীর মেয়ে চিকিৎসকের হাতে থাকা রিপোর্টে অন্য রোগী ‘ময়না মিয়া’র নাম দেখতে পান এবং বিষয়টি জানালে সংশ্লিষ্টরা দ্রুত রিপোর্ট সরিয়ে ফেলেন বলে অভিযোগ করেন স্বজনরা।
পরে সার্জারি চিকিৎসক ঘটনাস্থলে এসে রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং অপারেশন করা হবে বলে আশ্বস্ত করেন। কিন্তু কিছুক্ষণ পর স্বজনদের কিছু না জানিয়ে কামাল উদ্দিনকে অপারেশন থিয়েটার থেকে অস্বাভাবিক অবস্থায় বের করে আনা হয়। স্বজনরা জানতে চাইলে হাসপাতালের স্টাফরা তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক বলেন, “রোগীর স্বজনদের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে বোর্ড মিটিং চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চিকিৎসকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তিনি বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Related News
প্রবাসীবান্ধব বিমানসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইটRead More
সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে সিলেটে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুতRead More



Comments are Closed