কুড়িগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা, সিলেটে গ্রেফতার স্বামী
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেট থেকে গ্রেফতার করেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিলেট নগরীর কানিশাইল এলাকা থেকে শহিদুল ইসলাম বাবলু (৫৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভিতর বন্দ (বানিয়ার ভিটা) গ্রামের রজব আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শহিদুল ইসলাম বাবলু তার স্ত্রী মহিনা বেগম ও দুই সন্তানকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বাদামগাছতলা পল্লী বিদ্যুৎ এলাকায় বসবাস করতেন।। গত বছরের ৬ ডিসেম্বর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে যান। এর আগে মহিনা ও তার স্বামী বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন, যার বেশিরভাগই মহিনার নামে ছিল। এ নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা ও পারিবারিক কলহ চলছিল বলে জানা যায়।
গত ১১ জানুয়ারি রাতে পরিবারের সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের সদস্যরা মহিনার ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। পরে দরজা খুলে ঘরের ভেতর তার মরদেহ দেখতে পাওয়া যায়। ঘটনার পর থেকেই শহিদুল ইসলাম বাবলু পলাতক ছিলেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব বিষয়টি তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সিলেট থেকে তাকে গ্রেফতার করে।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে।
Related News
সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটেRead More
সিলেট চেম্বারের দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচনRead More



Comments are Closed